এআইয়ের সিরিজ নিয়ে হাজির আয়রনম্যান
![]() |
| পর্দার আয়রনম্যান শোনাচ্ছেন এআইয়ের গল্প। রবার্ট ডাউনি জুনিয়র । |
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটি ডকুমেন্টারি সিরিজ প্রচার করেছে ইউটিউব। সিরিজটির নাম দেয়া হয়েছে ‘দ্য এজ অব এআই’।৮ পর্বের এই ডকুমেন্টারি সিরিজটি উপস্থাপনা করেছেন আয়রনম্যান খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র। তিনি ও তার স্ত্রী সুসান ডাউনি যৌথভাবে ডকু সিরিজটি প্রযোজনাও করছেন।সিরিজের প্রতিটি পর্ব প্রায় ৪০ মিনিট লম্বা। প্রতি সপ্তাহে একটি করে পর্ব প্রচারিত হবে। এখন পর্যন্ত দুটি পর্ব প্রচারিত হয়েছে। গত ১২ ডিসেম্বর ইউটিউবে অনুষ্ঠানটির ট্রেইলার ছাড়া হয়েছিলো।প্রথম পর্বটি সাজানো হয় বেবি এক্স নামের একটি প্রকল্প নিয়ে। বেবি এক্সের উদ্দেশ্য নিউরাল নেটওয়ার্ক দ্বারা চালিত ভার্চুয়াল মস্তিষ্কের মাধ্যমে একটি ডিজিটাল শিশুকে শেখানো।দ্বিতীয় পর্বটিতে এআইয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবার উন্নতি ঘটানোর ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে। শারীরিক অপূর্ণতা সারাতে এআই গবেষকরা কী করছেন তা নিয়েই সাজানো হয়েছে পর্বটি।দ্য হিন্দু ও বিবোম অবলম্বনে পিএন/এজেড/ ডিসেম্বর ২৬/২০১৯/১৮২৫

No comments: